১লা জুন ২০২৬ আজকে দুপুর থেকে ইনফোজিলিয়ন বিলিং সিস্টেম থেকে অটোমেটিক্যালি ভুতুড়ে দ্বিগুণ তিনগুণ হারে টাকা কেটে নিচ্ছে সমস্ত এগ্রিকেটরের অ্যাকাউন্ট থেকে।
যার অধীনে সারাদেশের এসএমএস সেবা চলে এমন একটা প্ল্যাটফর্ম থেকে ১০ ঘন্টার উপর ভুতুড়ে বিল চলছে যা অত্যন্ত দুঃখজনক ।
এত বড় টেকনিক্যাল একটা ফল্ট নিয়ে সিস্টেমটি চলছে যা সংশ্লিষ্ট এসএমএস এগ্রিগ্রেটর এর জন্য একটা বড় ব্যবসায়িক হুমকি এবং একটি জাতীয় পরিষেবার জন্য প্রতিবন্ধকতা।
এমন একটা গুরুতর সমস্যা আমাদের সদস্য কোম্পানি থেকে জানানোর পরও Infozillion থেকে অফিসিয়ালি সকল সদস্যকে আশ্বস্ত করে কিংবা অবগত করে কোন অফিসিয়াল মেইল করা হয় নাই যা করা উনাদের দায়িত্ব ও কর্তব্য লাইসেন্স অনুসারে।
সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে SISPAB এর পক্ষ থেকে একাধিক কর্মকর্তা Infozillion এর সাথে যোগাযোগ করে।
কিন্তু ইনফোজিলিওন কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ প্রত্যক্ষ করে যা দুঃখজনক এবং এটাই প্রতিীয়মান হয় যে এই সেবাটি যারা দিচ্ছে তারা সকল প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে।
বিটিআরসির নিকট বিশেষ অনুরোধ এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় আশু ব্যবস্থা নেয়া হয়।
---
SISPAB